গত ১ অক্টোবর ওমরা থেকে ফিরে “শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের এই ভোগান্তির শেষ কোথায় ?” ক্যাপশনে নিজের ফেসবুক পেজে লাইভ করেন ব্লগার ডা. ওরাকাতুল জান্নাত। যেখানে তিনি মূলত ৬টি দাবি বা অভিযোগ করেছেন;
১. ট্রলির তীব্র সংকট: বিমানবন্দরে নেমে ট্রলি পাওয়ার জন্য যাত্রীদের প্রায় ৩০ থেকে ৪০ মিনিট দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে হয়েছে।
২. লাগেজ পেতে দীর্ঘ বিলম্ব: ব্যাগেজ ক্লেইম এলাকায় লাগেজ পাওয়ার জন্য ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হয়েছে। বিমানবন্দর থেকে বের হতে সব মিলিয়ে প্রায় ৩ ঘণ্টা সময় লেগেছে।
৩. জমজমের পানি না পাওয়া: ওমরাহ ফেরত যাত্রীদের জমজমের পানি দেওয়া হয়নি। পানি কেন লোড হয়নি বা পানি পরবর্তীতে কখন পাওয়া যাবে, সে বিষয়ে বিমান বা বিমানবন্দর কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো ব্যাখ্যা বা তথ্য দেওয়া হয়নি।
৪. বসার বা বিশ্রামের জায়গার অভাব: ব্যাগেজ ক্লেইম ও অ্যারাইভাল এলাকায় প্রবীণ ব্যক্তি, বয়স্ক মানুষ এবং শিশুদের বসার জন্য কোনো ধরনের চেয়ার বা আসন ব্যবস্থা ছিল না।
৫. বের হওয়ার পথে দীর্ঘ লাইন: বিমানবন্দর থেকে বের হওয়ার রাস্তায় প্রায় আধা কিলোমিটার দীর্ঘ লাইন ধরে দাঁড়িয়ে থাকতে হয়েছে, যা দীর্ঘ ভ্রমণ শেষে আসা প্রবাসীদের জন্য চরম শারীরিক ও মানসিক কষ্টের কারণ হয়েছে।
৬. যাত্রীদের ভোগান্তি কমানো বা সমস্যা সমাধানের জন্য কোনো দায়িত্বশীল কর্তৃপক্ষের সাহায্য বা সঠিক ব্যবস্থাপনা দেখা যায়নি।
এরপর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে বিএনপিপন্থীদের সংঘবদ্ধ আক্রমণের মুখে পড়তে দেখা যায় ডা. জান্নাতকে।
বিএনপিপন্থী প্রবাসী Jahad Uddin ফেসবুক পোস্টে লিখেছেন, “প*রিকল্পিতভা*বে দে'শকে অ*স্থিতিশীল করার মো*নাফেকদের এসব মে*টিকুলাস ডি*জাইনের অং"শ। ওরকাতুল জান্নাত নামের এই ম*হিলাটিকে য*তদ্রুত সম্ভব গ্রে*ফতার করে রি*মান্ডে নিন, দেখবেন আসল কা*হানী ১০০% বে*রিয়ে আসবে।”
জিয়া সাইবার ফোর্সের স্ট্যান্ডিং কমিটির সদস্য Md. Abdus Salam পোস্টে লিখেছেন, ডা: ওরাকাতুল জান্নাত। একজন নিরপেক্ষ যাত্রী। ওমরা কইরা আইসাই এয়ারপোর্টে বইসা বাংলাদেশকে শাপ শাপান্ত করেছেন। তার বাবা সিলেট-২ আসনের জামাতের প্রার্থী। মা জামাতের মহিলা সংসদ সদস্য। স্বামী সাবেক শিবির সভাপতি, সিলেট। সে বাংলাদেশে জন্ম নেওয়া পাপ বলেছেন। আর আমি বলি একটা রাজাকার পন্থি ফ্যামিলিতে জন্ম নিয়েই সবচেয়ে বড় পাপ করেছিস বোন। পাকিস্থানে চলে যান। গিয়ে দেখেন কেমন মজা। এই হারামীগুলো কিছু হইলেই দেশকে শাপ শাপান্ত করে। এটাই মোনাফেকপনা, বেইমানী, ইতরপনা। যে পাত্রে খায়, সেটাই ফুটা করে অকৃতজ্ঞ ভন্ডদের দল। ওমরা কইরা এয়ারপোর্টে নাইমাই শয়তানী শুরু করে দিছে তারা।”
ঠাকুরগাঁও ৬ নং ভানোর ইউনিয়ন যুবদলের সদস্য সচিব Sajedur Rahman Shantu লিখেছেন, “সুন্দর লেবাসের আড়ালে জঙ্গি কাজ… জাশি মানেই চোর”
বিএনপিপন্থী অ্যাক্টিভিস্ট Quadder Mawla লিখেছেন, “এনজিও আড়ালে জ/ঙ্গি সংগঠন। সূত্র জানায়, ফিলিপাইনে বসবাসরত আবু হুরায়রা ও তার স্ত্রী ওরকাতুল জান্নাত এই এনজিও পরিচালনা করতো। বাংলাদেশে অবস্থান করে রেদোয়ান নামে একজন এই প্রতিষ্ঠানের দেখভাল করতো। অ্যাডুকেশন, ওরফান, ওয়াশ, রিহাবিলেশন, কোরবানি প্রজেক্টের নামে তুরস্ক, ইউএস হেল্পিং ল্যান্ড অ্যান্ড ডেভেলপমেন্ট, ইসলামিক কাউন্সিল অব নর্থ আমেরিকা, হিউম্যান এইড-ইইউ, মুসলিম এইড-সুইডেন, ডব্লিউইএফএ, কেয়ার ফর আদার ও হর্ন অব আফ্রিকার মতো সংস্থা থেকে অর্থ সংগ্রহ করতো তারা।”
জিয়া সাইবার ফোর্স, প্রধান সমন্বয়কের উপদেস্টা Zul Afros লিখেছেন, “সরকার পতনের নীল নক্সা করার জন্য একটি দলের নারী পুরুষ সহ ৩০/৪০ জন সৌদি আরব গিয়েছিলো। সেখানে অন্য দেশ থেকে কিছু লোক হাজির হয়েছিলো। তাদের পরিকল্পনা ছিলো একটা ইসু তৈরী করতে হবে। তারা ইচ্ছা করে এয়ারপোর্টে ঝামেলা তৈরী করেন। এত সহজে পারবেন না। একটু ধীরে চলেন।”
বিএনপির প্রচারণা চালানো Zahidul Islam লিখেছেন, “সে বাংলাদেশে জন্ম নেওয়া পাপ বলেছে। রাষ্ট্রদোহী সে। আর আমি বলি একটা রাজাকার ফ্যামিলিতে জন্ম নিয়েই সবচেয়ে বড় পাপ করেছিস মাতারি। গোলাম আজমের বীজ ওরাকা, পাকিস্থানে চলে যা। গিয়ে দেখ কেমন মজা।”
জিয়া সাইবার ফোর্সের প্রধান সমন্বয়ক গ্রুপ ক্যাপ্টেন (অবঃ) ওয়াহিদ উন নবী ফেসবুক লাইভে এসেছেন। যার ক্যাপশনে তিনি লিখেছেন “ভুয়া ডাক্তার ওরাকাতুল জান্নাত জামায়াতের স্লিপিং ফাইটার।”
তবে ডা: ওরাকাতুল জান্নাতের ডাক্তারি সনদ নিয়ে প্রশ্ন তোলায় Farhana Mitu একটি পোস্টে লিখেছেন, “সামান্য একটা পোস্ট দিয়েছিলাম ডা: ওরাকাতুল জান্নাতকে নিয়ে। বিএনপির শিক্ষিত ও অশিক্ষিত চামুচেরা এমনভাবে কমেন্ট করতে থাকছে যে রীতিমতো অবাক না হয়েই পারলাম না। উনি যে ডক্টর তার প্রমাণ গুলো দিলাম। আশাকরি যারা অক্ষরজ্ঞান সম্পন্ন তারা ধারণা লাভ করবেন।” পোস্টে তিনি ওরাকাতুল জান্নাতের ডিগ্রির প্রমাণস্বরূপ কিছু ছবি যুক্ত করেছেন।

প্রসঙ্গত, ডা. ওরাকাতুল জান্নাতের বাবা সিলেট জেলা জামায়াতের নায়েবে আমির আব্দুল হান্নান সিলেট-২ আসনে জামায়াতের এমপি প্রার্থী ছিলেন। তার মা মাহফুজা হান্নান জামায়াতের সংরক্ষিত নারী আসনের মহিলা সংসদ সদস্য।
তবে ডা. ওরাকাতুল জান্নাত নিজেও একজন কনটেন্ট ক্রিয়েটর হিসেবে পরিচিত। ফেসবুক পেজে তার ফলোয়ারের সংখ্যা ৯ লাখ ৩২ হাজার। ইউটিউব চ্যানেলে রয়েছে ১০ হাজারের বেশি সাবস্ক্রাইবার।