জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সঙ্গে জামায়াতে ইসলামীর জোটের বিরোধিতা করে দলটি থেকে পদত্যাগের পর সামাজিক যোগাযোগমাধ্যমে আক্রমণের শিকার হচ্ছেন সামান্তা শারমিন। জামায়াতপন্থী হিসেবে পরিচিত বিভিন্ন ফেসবুক আইডি, পেজ ও অ্যাক্টিভিস্টের পোস্টে তাঁকে ব্যক্তিগত আক্রমণ, কটূক্তি ও নানা ধরনের রাজনৈতিক ট্যাগ দেওয়া হচ্ছে। তাঁর অতীত রাজনৈতিক সংশ্লিষ্টতা, ব্যক্তিগত জীবন, ধর্মীয় পরিচয় ও পোশাক নিয়ে করা হচ্ছে নানা মন্তব্য।

গত ৫ নভেম্বর জাতীয় নাগরিক পার্টি থেকে পদত্যাগ করেন সামান্তা শারমিন। পদত্যাগের কারণ হিসেবে এনসিপির সঙ্গে জামায়াতে ইসলামীর জোটের বিরোধিতার বিষয়টি সামনে আনেন তিনি। ফেসবুক পোস্টে তিনি লেখেন, 'জামায়াত নীতিগত বা কৌশলগত কোনও ক্ষেত্রেই মিত্র হওয়ার যোগ্য না এবং তাদের সাথে জোট করার জন্য এনসিপিকে কঠিন মূল্য চুকাতে হবে।' পদত্যাগের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁকে ঘিরে শুরু হয় নানা ধরনের আক্রমণ ও ব্যক্তিগত কটাক্ষ।

সিনথিয়া অর্থি নামের একটি ফেইক আইডি থেকে লেখা হয়, “রূপ বদলালেও কাক কোনদিন ময়ূর হয়না। A Shahbaghi will always be a Shahbaghi! শাহবাগী সামান্তা শারমিন একজন বড় মাপের ভন্ড। সামান্থা শারমিন ২০১১-১২ সেশনের ঢাবির চারুকলা বিভাগের স্টুডছিলেন। ঢাবিতে ভর্তির পর থেকেই সে বামপন্থী রাজনীতির সঙ্গে জড়িত ছিলো। সে "উগ্র বামপন্থী" দলের সদস্য ছিলো এবং প্রথাগত ইসলামী শিক্ষার বিরুদ্ধে সমালোচনা করতো। ভাস্কর্য বিভাগে পড়ার সময় অনেক ভাস্কর্য তৈরি করেছিল যার ইসলামের পরিপন্থী ছিলো। শিক্ষা জীবনে সামান্থা কোনদিন হিজাব নিকাব পরেননি। শাহবাগের শাহবাগীদের মত জামাকাপড় ও পরতেন কিন্তু যেই না ৫ আগস্ট হলো, সামান্তা শারমিন তার বেশভূষা পাল্টে ফেললেন। কেনো ফেললেন? ৫ আগেস্টর সাথে বেশভূষার কি কোনো সম্পর্ক ছিল? কেউ কি ঘুনাক্ষরেও বলেছিল যে, ৫ আগস্ট ঘটলে মেয়েদেরকে কিন্তু বোরখা বা হিজাব পরতে হবে?

চারুকলার শাহবাগী সামান্তা শারমিন ৫ আগস্টের পর মোল্লা হয়ে গেলেন। মাথায় পট্টি বাঁধলেন। দেখে মনে হতো লাগলো ৩০ পারার হাফেজা এসেছে। আসমান থেকে নতুন এক হুরপরী নেমে এসেছে৷ তবে এটাই সত্যি জামাতি আর শাহবাগী একসাথে যায়না। কারন জামাতিদের সাথে মিশতে হলে নাকি গোসল করতে হয় প্রতিদিন।” এ আইডি থেকে তারেক রহমান ও বিএনপির সমালোচনা, জিন্নাহর প্রশংসা, রবীন্দ্রনাথ কে রঠা সম্ভোষণ করে সমালোচনা করতে দেখা যায়। একটি পোস্টে ওই আইডি থেকে নিজের মতাদর্শিক পরিচয় দিয়ে লিখা হয়, “আমি পাকিস্তান পন্থী, রাজাকার পন্থী, জিন্নাহ পন্থী। আমি মুক্তিযুদ্ধ বিরোধী, আমি বঙ্গবল্টু বিরোধী। এইটা জেনেই আমাকে ফলো করেন ভাই।”

বেঞ্জিন নামের একটি আইডি থেকে লেখা হয়, “সামান্তা শারমিন আগে হিন্দু ছিল। হিন্দু থাকা অবস্থায় শাহবাগে শাহবাগীদের সাথে বহু উঠাবসা করেছে। সে আগা মাথা বামপন্থী একজন মানুষ। লেখাপড়া করা অবস্থায় প্রেম করেছে মুসলমান ছেলের সাথে। পরে নিজে মুসলমান হয়ে বিয়ে করে সেই ছেলেকে। কিন্তু বিয়ে করলে বা মুসলমান হয়েই কী হবে-- মন মানসিকতা তো আগে থেকেই সেটেল্ড উইথ বামপন্থী। এনসিপি যখন দেখেছে বিএনপি আগামাথা জুলাইয়ের গাদ্দার তখনই তারা বাধ্য হয়েছে জামায়াতে জোট করতে। কারণ জামায়াত জুলাইয়ের সাথে গাদ্দারি করে নাই উলটা জুলাইকে সম্মান জানায়েছে। এর প্র‍্যাক্টিক্যাল প্রমাণ - জামায়াত জুলাই শহীদদের পরিবার থেকে একজনকে এমপি বানায়েছে, পক্ষান্তরে বিএনপি তা করেনি। শুধু তাই নয় - জুলাই সনদ এবং গণভোট বাস্তবায়ন করতে জামায়াত এখনো চাপ দিয়ে যাচ্ছে কিন্তু বিএনপি নানান তালবাহানা করে যাচ্ছে। তাই এনসিপি এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে। বাই দ্য ওয়ে -- সামান্তা শারমিন অভিযোগ এনেছে বাংলাদেশের সকল রাজনৈতিক দল পুরোনো সব বন্দোবস্তে বাধা তাই চেয়েছিলেন এনসিপি যেন কোন দলে যুক্ত না হয়।

তো সামান্তা শারমিন কি বাংলাদেশের কোন রাজনৈতিক দলে যোগ দিবে না? ভবিষ্যতে দেখা যাবে তার কথা কাজ অরিজিনাল নাকি সবই ছিল ভন্ডামি।

একইভাবে দেখবো তাসনিম জারাকে।

সব মুখোশ খুলে যাবে আজ অথবা কাল। কিন্তু খুলে যাবে এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি।”

বেঞ্জিন আইডি টি ফেইক হলেও আইডি থেকে জামায়াতের পক্ষে বিভিন্ন সময় লেখালেখি করতে দেখা যায়। দেখুন এখানে এখানে এখানে

কাজী শাহপরান আহম্মেদ নামের একজন জামায়াতপন্থী অ্যাক্টিভিস্ট লেখেন, “পৃথিবীতে আসল গুপ্ত শাহবাগী যারা সব দলের তালের শাস খেয়ে শেষে গিয়ে শাহবাগ মোড়ে দাঁড়িয়ে থাকে।😐😁” এই অ্যাক্টিভিস্ট নিজ আইডি থেকে প্রায়ই জামায়াতের রাজনৈতিক প্রচারণা করে থাকেন। দেখুন এখানে এখানে এখানে

ইকবাল হুসাইন নামের একটি জামায়াতপন্থী আইডি থেকে লেখা হয়, “চারুকলার শাহবাগী সামান্তা শারমিন ৫ আগস্টের পর মোল্লা হয়ে গেলেন। মাথায় পট্টি বাঁধলেন। দেখে মনে হতে লাগলো ৩০ পারার হাফেজা এসেছে। আসমান থেকে নতুন এক হুরপরী নেমে এসেছে৷ তবে এটাই সত্যি জামাতি আর শাহবাগী একসাথে যায়না। শাহবাগীরা চেষ্টা করে মুক্তিকামীদের মধ্যে বিভাজন সৃষ্টি করতে, কিন্তু দিনশেষে গুমর ফাঁসের পর তাদের আপন ঠিকানায়'ই তাদের শেষ আশ্রয়স্থল হয়।”

ইকবাল হোসেন সবসময়ই জামায়াতের পক্ষে লেখালেখি করেন। দেখুন এখানে এখানে এখানে

জামায়াতপন্থী অ্যাক্টিভিস্ট আবু শাকের লেখেন, “একজন হিজাব ধারী কিভাবে ইসলাম বিদ্বেষী হয়! বাস্তবে_হিজাব_পরা_ছিল_তার_এক_ধরনের_ধোঁকাবাজি_সে_র_এর_এজেন্ট_গরু_জবাই_বিরোধী!! চিন্তা করা যায় !!?? রূপ বদলালেও কাক কোনদিন ময়ূর হয়না। A Shahbaghi will always be a Shahbaghi! শাহবাগী সামান্তা শারমিন একজন বড় মাপের ভন্ড।”

আরেকটি পোস্টে আবু শাকের লেখেন, তিনজনই_নামাজ_পড়েনা_শাহবাগী_নাস্তিক।

ncp তে এই চরিত্রের আরো আছে তারাও চলে যাবে। আরেকটু ভাইরাল হয়ে।”

আবু শাকের নিয়মিতই নিজ আইডি থেকে জামায়াতের পক্ষে এক্টিভিজম করেন। দেখুন এখানে এখানে এখানে

মির জাহান নামের আলোচিত জামায়াতপন্থী অ্যাক্টিভিস্ট লেখেন, “সামান্তা শারমিন এবং তাসনীম জারাদের চুলকানি জামায়াতে না, তাদের চুলকানি ইসলামে। এনসিপি জঞ্জালমুক্ত হয়েছে এরা চলে যাওয়াতে। এনসিপি ইসলামি দল নয় এটা সবাই জানে, কিন্তু ইসলামি দল না হওয়া আর ইসলামের বিরোধিতা করা এক জিনিস নয়।” মির জাহান নিজেকে বিএনপি হিসেবে পরিচয় দিলেও সবসময় বিএনপির সমালোচনা ও জামায়াতের পক্ষে লেখালেখি করেন। দেখুন এখানে এখানে এখানে

সামান্তার পাশে দাঁড়িয়েছেন অনেকে

সামান্তা শারমিনকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একাংশের এমন আক্রমণাত্মক বক্তব্যের বিপরীতে তাঁর প্রতি সমর্থন জানিয়ে পোস্ট দিয়েছেন অনেকে। তাঁদের কেউ কেউ ব্যক্তিগত পরিচয়ের ভিত্তিতে সামান্তার ধর্মীয় অনুশীলন ও রাজনৈতিক অবস্থান তুলে ধরেছেন। আবার কেউ কেউ তাঁর ব্যক্তিগত জীবন ও অতীত নিয়ে আক্রমণকে রাজনৈতিক অসহিষ্ণুতার প্রকাশ হিসেবে দেখছেন।

আরাফাত রহমান নামের একজন অ্যাক্টিভিস্ট লেখেন, “সামান্তা আপাকে আমি কম করে হলেও, সাত বছর ধরে চিনি। কম করে হলেও, অন্তত টানা তিন বছরে, অন্তত তিন হাজার ঘন্টা আড্ডা দিছি। সামান্তা আপা ৫ অগাস্টের অনেক আগেই প্র‍্যকটিসিং মোসলমান হইছেন। সামান্তা আপা হিজাব শুরু করার পর তার উপর নাখোশ হইছে দুইটা গোষ্ঠী। প্রথম গোষ্ঠি হইলো চারুকলার বাম বাটপারেরা। ওদের কথা হলো, সামান্তা চারুকলার ছাত্রী, ও ইসলামিক জীবনযাপন কেন করবে।

দ্বিতীয় গোষ্ঠী হইলো ডানপন্থীদের ভন্ড অংশটা। এদের কথা হইলো, চারুকলার মেয়ে প্র‍্যাকটিসিং মোসলমানই কেন হবে আর হিজাবই কেন করবে। এক জীবনে একইসাথে এই দুই ভন্ডগোষ্ঠীর শত্রু হওয়াটা আনন্দের ব্যাপার। আমার ধারনা, জাহান্নামে এই দুই ভন্ড গোষ্ঠী একসাথে থাকবে।”

আপ বাংলাদেশের সদস্য সচিব হিজবুল্লাহ লেখেন, “সামান্তা শারমিন এনসিপি থেকে পদত্যাগ করায় জামাতের লোকজন যেই রিএকশন দিচ্ছেন, তাতে মনে হচ্ছে, সামান্তা এনসিপি থেকে না, জামাত থেকেই পদত্যাগ করেছে৷

জামাতের এক বট আইডি থেকে বলা হচ্ছে, সামান্তা আগে হিন্দু ছিলেন৷

যদি হিন্দু থেকেও থাকেন, তাইলে তো আপনাদেরই বরং খুশি হওয়ার কথা যে, সে ইসলাম গ্রহণ করেছে৷

নাকি শুধু ইসলাম গ্রহণ করলে হবে না, সবাইকে "জামাত ইসলাম" গ্রহণ করতে হবে?

এনসিপির শীর্ষ নেতা-নেত্রীরাও সামান্তার পদত্যাগের পরে তাকে ফ্রাংকেনস্টাইন আকারে চিত্রিত করার চেষ্টা করছেন, এই ব্যাপারটাও প্রচন্ড কুৎসিত।

জারা এবং তাজনূভা চলে যাওয়ার পরেও আপনারা সেইম কাজটাই করেছিলেন।”

জুনাইদ বিন সায়েদ নামের একজন লেখেন, “ইসলাম ও রাজনীতি নিয়ে সামান্তা শারমিন আপুর বুঝাপড়া কতোটা শার্প সেটা এই ভিডিও থেকে কিছুটা আন্দাজ করা যায়। বলতে দ্বিধা নেই, এই প্রজন্মের নারী রাজনীতিবিদদের মধ্যে আমার অন্যতম পছন্দের মানুষ সামান্তা আপু।

সামান্তা আপু কেবল সত্যিকার অর্থে নতুন রাজনৈতিক বন্দোবস্ত এবং একটি তৃতীয় শক্তির উত্থান চেয়েছিলো বলে জাশির ভাইদের তার উপর কী তীব্র আক্রোশ সেটা সময় সময় তারা উগড়ে দিয়েছে। আমাদের ভাগ্য যে আমরা জাশির মতো বন্ধু পেয়েছি, কিন্তু বড় দুর্ভাগ্য যে তাদের মধ্যে পর্যাপ্ত সহিষ্ণুতা পাই নি। গতকাল সারারাত আপুর অতীত জীবনের ছবি আর এক্টিভিটি নিয়ে জঘন্যরকম নোংরামি করলো জাশি। কারো মধ্যে যদি সত্যিকারের আল্লাহর ভয় থাকে তাহলে এসব নোংরামি তার দ্বারা সম্ভব না। কেবল মতের অমিলের কারণে জাশি যেসব আচরণ করে সেটা কখনোই ইসলামের আদর্শ হতে পারে না।”