গত ২৪ অক্টোবর ঢাকার পূর্বাচলে অবস্থিত 'সানসেট বিনস' নামক রেস্তোরাঁয় আয়োজন করা হয়েছিল অভিনেত্রী পরীমনির জন্মদিনের অনুষ্ঠান। সেই অনুষ্ঠানে তোলা একটি ছবিতে পরীমনির সঙ্গে দেখা যায়, আওয়ামী লীগের সাবেক মহিলা ও শিশু বিষয়ক উপকমিটির সদস্য হেলেনা জাহাঙ্গীর, চলতি বছর বিএনপিতে যোগ দেওয়া মেঘনা আলমকে।

গত ২৫ অক্টোবর সেই ছবিটি ফেসবুকে পোস্ট করে বিএনপিপন্থী অ্যাক্টিভিস্ট আসিফ সৈকত লেখেন, “হেলেনা জাহাঙ্গীর বলেছিল " বেগম খালেদা জিয়া মদ খেয়ে মাতাল হয়ে থাকে সবসময" বেগম খালেদা জিয়াকে নিয়ে হাজারও কুরুচিপূর্ণ বক্তব্য দিছিলো, আজকে সেই হেলেনা জাহাঙ্গীর, এবং মেঘনা আলম, প্রধানমন্ত্রী তারেক রহমানের গুলশান কার্যালয়ে। মাঝে মধ্যে নিজের একরোখামী, জেদ আর আদর্শের উপর নিজেরই মুতে দিতে ইচ্ছে হয়। আমি কল্পনাও করতে পারিনা- এসব মাতারিরা গুলশান কার্যালয়ে ঢুকতে পারবে! নারীর প্রতি কামের তাড়না যখন দলীয় আদর্শকেও ছাপিয়ে যায়- সেই দলের পতনের জন্য আওয়ামীলীগের প্রয়েজন দেখিনা।”

পরবর্তীতে আসিফ সেই পোস্ট এডিট করে “প্রধানমন্ত্রী তারেক রহমানের গুলশান কার্যালয়ে” অংশটি বাদ দেন।

২৬ অক্টোবর রাতে একই ছবি ফেসবুকে পোস্ট করে পিনাকি ভট্টাচার্য লেখেন, “খালেদা জিয়া মদ খেয়ে মাতাল হয়ে থাকে টক শোতে এই কথা বলা নারী হেলেনা জাহাঙ্গীর এখন বিএনপির অফিসে চিল করে আরো কিছু "ভার্জিন" এর সাথে। (ছবিতে এক্সট্রিম বায়ে) হেলেনা জাহাঙ্গীরের ভিডিওটা কমেন্ট বক্সে দিলাম। বিএনপির কর্মীরা আপনাদের লজ্জা হয়না? গ্লানি হয়না?”

পরে পোস্টটি এডিট করে ‘বিএনপি অফিস’ শব্দটি বাদ দেন পিনাকিও।

R (45)

এদিকে ২৬ অক্টোবর রাতে ইলিয়াস হোসাইন সম্পাদিত অনলাইন পোর্টাল বাংলা এডিশনের একটি সংবাদের ফটোকার্ডেও দেখা যায় একই ছবি। যার শিরোনাম ছিলো- “'খালেদা জিয়া মদ খেয়ে ঘুমান' মন্তব্য করা হেলেনা বিএনপির কার্যালয়ে!”

একটি ভিডিও কনটেন্টের পাশাপাশি বাংলা এডিশনের ওয়েবসাইটেও এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করা হয়। যার শিরোনাম দেওয়া হয়েছে, “বিএনপি কার্যালয়ে গিয়ে বিতর্কিত হেলেনা জাহাঙ্গীর”। যদিও প্রতিবেদনে বিএনপির কার্যালয়ে হেলেনা জাহাঙ্গীর কখন গিয়েছেন, এ সম্পর্কিত কোনো সুনির্দিষ্ট তথ্য যুক্ত করা হয়নি।

এই প্রতিবেদন প্রকাশের আগপর্যন্ত পরীমনির সঙ্গে মেঘনা আলম ও হেলেনা জাহাঙ্গীরের ছবিটি বিএনপির কার্যালয়ে দাবি করে দেওয়া ফটোকার্ডটি সরায়নি বাংলা এডিশন।

R (46)

বাংলা এডিশনের প্রতিবেদনে জামায়াতপন্থী অ্যাক্টিভিস্ট হিসেবে পরিচিত মীর জাহানের ২৬ অক্টোবর দেওয়া একটি পোস্টের বরাতে লেখা হয়, “অনলাইন অ্যাক্টিভিস্ট মীর জাহানের একটি ফেসবুক পোস্ট ঘিরে এই পুরোনো ও নতুন বিতর্কগুলো একাকার হয়ে গেছে। ওই পোস্টে স্মরণ করিয়ে দেয়া হয়, অতীতে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে নিয়ে হেলেনা জাহাঙ্গীর চরম কুরুচিপূর্ণ মন্তব্য করেছিলেন।”

২৭ অক্টোবর মীর জাহানের পোস্টেও দেখা যায় একই দাবি। তিনি লেখেন, “বেগম খালেদা জিয়াকে নিয়ে অশালীন মন্তব্য করার পরও হেলেনা জাহাঙ্গীরের মতো একজন বিপথগামী নারীর জায়গা হয় বিএনপি অফিসে! বিএনপির কর্মীরা তোমরা কি এইদিন দেখতে চেয়েছিলে? তোমাদের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছেনা? পারবে এই ঘটনার প্রতিবাদ করতে? তোমাদের সেই ক্ষমতা আছে?

R (47)

এটাই একমাত্র ঘটনা নয়। বেগম খালেদা জিয়াকে নিয়ে চুড়ান্ত পর্যায়ের নোংরামি করার পরও সেই লোক বিএনপিতে ভাল পজিশনে আছে, তারেক রহমানকে সকল প্রমাণ দেওয়ার পর ঐ লোককে আরও বড় পদ দেওয়া হয়েছে। অনেকেই প্রশ্ন করেন, বেগম খালেদা জিয়ার ছবি কভার ফটোতে রেখে কেন বিএনপি এবং তারেক রহমানের পিণ্ডি চটকাই? আশা করছি তারা তাদের প্রশ্নের জবাব পেয়ে গেছেন। বেগম খালেদা জিয়া আমার নেত্রী, তারেক রহমান আর বেগম খালেদা জিয়ার বিএনপি এক নয়।”