লন্ডনে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের সংবর্ধনা অনুষ্ঠান শেষে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নেতাকর্মীরা এনসিপির নেতাকর্মীদের ওপর হামলা চালায়। তবে হামলার ঘটনাকে সংঘর্ষ হিসেবে উপস্থাপন করে ১৭ নভেম্বর সকাল ৯টা ৪৪ মিনিটে ‘লন্ডনে নাহিদ ইসলামের সংবর্ধনা শেষে আ.লীগ-এনসিপি সংঘর্ষ, আহত কয়েকজন’ শিরোনামে সংবাদ প্রকাশ করে প্রথম আলো।
প্রথম আলোর সেই সংবাদকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র সমালোচনা দেখা যায়।
এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার লিখেছেন, “দুই পক্ষের মধ্যে কোনো ঘটনাকে ‘সংঘর্ষ’ বলার অর্থ উভয়ের দায় সমান। শুধু তাই নয়, উভয়ের রাজনৈতিক স্ট্যাটাসও সমান। এটা সন্ত্রাসীপক্ষকে নর্মালাইজ করার শামিল। লন্ডনে কর্মসূচি ডেকেছে এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্স। সেখানে এসে হেনস্তা ও হামলার ঘটনা ঘটিয়েছে সন্ত্রাসবাদী সংগঠন আওয়ামীলীগ। সেক্ষেত্রে যথাযথ শিরোনাম কেমন হওয়ার কথা? “এনসিপি ডায়াস্পোরার সংবর্ধনায় আওয়ামীলীগের হামলা; এনসিপির প্রতিরোধ..” ‘সংঘর্ষ’ বললে এনসিপিকে অন্যায্য দায় দেয়া হয়। আওয়ামীলীগকে হামলার দায় থেকে নিস্তার দেয়া হয়।
এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক দিলশানা পারুল প্রথম আলোর সংবাদটি পোস্ট করে লিখেছেন, “এটা যে একটা ফাত্রা পত্রিকা আপনি বলতে পারবেন না। এই পত্রিকাটার যে নাড়ী বপন করা আছে বাকশালী আওয়ামী লীগের জঠরে, এটা আপনি বলতে পারবেন না। নেরেটিভ এর দুনিয়ায় ওরা ক্রমাগত দাবা খেলে যায়, কিন্তু ওদেরকে চ্যালেঞ্জ করতে গেলে আপনি হয়ে যাবেন ডানপন্থী প্রতিক্রিয়াশীল বাকস্বাধীনতার বিপক্ষে। আর ওরা যে ক্রমাগত মিথ্যা নেরেটিভ তৈরি করে, ন্যূনতম ক্ষমা প্রার্থনা করে না, গত ১৭ বছর হলো ক্রমাগত গণমানুষের বিরুদ্ধে বয়ানের রাজনীতি করে বাংলাদেশ রাষ্ট্রটাকে বানাইছিল "হাসিনার রেজিম" এইটা আপনি বলতে পারবেন না। ওরা যখন তথ্য সন্ত্রাস করে, নারেটিভের সন্ত্রাস করে সেটা সন্ত্রাস না । এর বিরুদ্ধে কথা বললেই আপনি মব করতেছেন। দুনিয়ার সবাই দেখছে আওয়ামী লীগ হামলা করছে। কিন্তু এই শুয়োরের বাচ্চাদের বলতেই হবে আওয়ামী লীগ এবং এনসিপি সংঘর্ষ।”
এনসিপিপন্থী অ্যাক্টিভিস্ট আব্দুল্লাহ হিল বাকী সংবাদটি শেয়ার করে লেখেন, “এসব কিধরনের ফ্রেমিং? প্রথম আলোর এসব ফাতরামি কবে বন্ধ হবে? এখানে সংঘর্ষ নাকি হামলা হয়েছে? এ্যাসাইলাম সীকার পলাতক লীগ এনসিপির সমর্থকদের উপর হামলা করেছে। এখানে 'সংঘর্ষ' শব্দটা আসবে কেন?”
জাতীয় ছাত্রশক্তির সহ আন্তর্জাতিক সম্পাদক আশরেফা খাতুন প্রথম আলোর সংবাদটিকে উদ্দেশ্য করে দেওয়া এক পোস্টে লেখেন, “আমাদের দেশের সবচেয়ে বড় মিডিয়া হাউজ প্রথম আলো যে হামলা আর সংঘর্ষের পার্থক্য বোঝে না এটা আমরা মানি না৷ গতকাল যুক্তরাজ্যে নাহিদ ইসলামের গণসংবর্ধনা অনুষ্ঠান শেষে অতিথিরা চলে যাওয়ার পরে আয়োজক এবং অংশগ্রহণকারীদের উপর হামলা চালায় আওয়ামী লীগ। ভিডিওতে স্পষ্ট দেখতে পাবেন কিভাবে গাছের ডাল, কাচের বোতল সহ বিভিন্ন জিনিসপত্র দিয়ে হামলা চালানো হয়। অথচ এই হামলাকে বৈধতা দেওয়ার জন্য প্রথম আলোর মতো মিডিয়া হাউজ নিউজ করে সংঘর্ষ বলে। কি নিদারুণ নির্লজ্জতা!”

এই সমালোচনার মধ্যেই মঙ্গলবার সন্ধ্যায় ৬টা ৪৯ মিনিটে প্রতিবেদনটির শিরোনাম পরিবর্তন করে প্রথম আলো। নতুন শিরোনাম দেওয়া হয়েছে, “লন্ডনে নাহিদ ইসলামের সংবর্ধনা শেষে এনসিপির ওপর আ.লীগের হামলা, আহত ৫”
সংবাদের নিচে যুক্ত করা হয়, “সংশোধনী: লন্ডন থেকে পাওয়া প্রাথমিক তথ্যের ভিত্তিতে এই প্রতিবেদনের শিরোনামে ‘সংঘর্ষ’ উল্লেখ করা হয়েছিল। তবে আরও খোঁজ নিয়ে নিশ্চিত হওয়ার পর ১৭ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ৬টা ৪৯ মিনিটে প্রতিবেদনটি পরিমার্জন করা হলো।”
তবে বেঙ্গল লেন্স যাচাই করে দেখেছে, শিরোনাম পরিবর্তন করলেও প্রথম আলোর ফেসবুক পেজে পুরোনো শিরোনামের ফটোকার্ডটি পরিবর্তন করেনি।
এছাড়া সংবাদের কোথাও ‘এনসিপির ওপর আওয়ামী লীগের নেতাকর্মীরা হামলা চালিয়েছে’ এমনকিছু উল্লেখ করা হয়নি।
অপরদিকে প্রথম আলোর ইউটিউব চ্যানেলে প্রচারিত ভিডিওতে দেখা যা ‘লন্ডনে এনসিপির সংবর্ধনা শেষে আওয়ামী লীগ নেতা-কর্মীদের সঙ্গে সংঘর্ষ’ শিরোনাম দেওয়া। যা প্রতিবেদনটি প্রকাশের আগপর্যন্ত পরিবর্তন করা হয়নি।